• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে বসতঘর ও কৃষিযন্ত্রে আগুন, ২ লাখ টাকার ক্ষতি


পিরোজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৪:৪৭ পিএম
পিরোজপুরে বসতঘর ও কৃষিযন্ত্রে আগুন, ২ লাখ টাকার ক্ষতি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. রুহুল আমিনের বসতঘর ও কৃষি যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাত চারটায় উপজেলার মিরুখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়শৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বসতঘর ও কৃষি যন্ত্রপাতিসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার ঘর, কৃষিযন্ত্র ও প্রয়োজনীয় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!