• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা


ঝালকাঠি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:৪৪ পিএম
জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতের পক্ষে ভোট চাওয়ার অভিযোগে মো. আসাদ নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার এবং তার বসতঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. আসাদ উপজেলার শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ নৈকাঠি বাজার থেকে বাড়ি ফেরার সময় বাদল ডাকুয়ার নেতৃত্বে রুহুল, রাব্বি, মেহেদী, দেলোয়ার মুন্সী, মামুন, রাকিব ও সুমনসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা তার বসতঘরে ভাঙচুর চালিয়েছে বলেও পরিবারের দাবি। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত আসাদকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা প্রদান করা হয়।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সাম্প্রতিক নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এই হামলা ঘটেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “কাঠিপাড়া এলাকায় একজনকে পিটিয়ে আহত করার বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এসএইচ 

Wordbridge School
Link copied!