• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বানারীপাড়া ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ


বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৬, ০৮:০১ পিএম
বানারীপাড়া ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: প্রতিনিধি

বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “বানারীপাড়া ব্লাড ব্যাংক” যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। রক্তদান কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার জার্সি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সুস্থ সমাজ গঠনই তাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, মাদককে না বলতে হবে এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথে এগিয়ে নিতে হবে।

স্থানীয়রা জানান, রক্তদান ও মানবিক কার্যক্রমের পাশাপাশি যুব উন্নয়নে এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএইচ 

Link copied!