• ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার একহাজার ৮০৯ জন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:০১ পিএম
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার একহাজার ৮০৯ জন

ঢাকা : পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৯ জনকে গ্রেপ্তার করা করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ৮০৯ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, ওয়ান শুটারগান একটি, দেশীয় পিস্তল একটি, গুলি ৪ রাউন্ড, বার্মিজ চাকু ৪টি এবং রাবার কার্তুজ একটি।

পিএস

Link copied!