• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুরো রোজায় স্কুল বন্ধ রাখতে রিট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৬, ০৫:২৫ পিএম
পুরো রোজায় স্কুল বন্ধ রাখতে রিট

ছবি : সংগৃহীত

ঢাকা: রোজার পুরো মাসে সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন জমা দেন।

রিট আবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম ১৮ (আঠারো) দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারির আদেশ চাওয়া হয় এবং পাশাপাশি রমজানের প্রথম দিন থেকে পুরো সময় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।

অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল বলেন, মাদ্রাসাগুলোতে পুরো রমজান মাসে ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে। অথচ বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়, যা ‘বৈষম্যমূলক’।

“এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সমূহের কোমলমতি শিশু-কিশোরদের রোজা রেখে স্কুলে যাতায়াত করে ক্লাসে অংশগ্রহণ করা কষ্টকর হয়ে যাবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।”

পিএস

Wordbridge School
Link copied!