১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র আজ অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইজবন্ডের ড্র সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইজবন্ডের ‘ড্র’ সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি সিরিজে ১টি করে ৬,০০,০০০ টাকা, ১টি করে ৩,২৫,০০০ টাকা, ২টি করে ১,০০,০০০ টাকা, ২টি করে ৫০,০০০ টাকা এবং ৪০টি করে ১০,০০০ টাকার পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার দেওয়া হয়।
ড্রয়ের ফলাফল প্রকাশ করা হবে রোববারের জাতীয় দৈনিক পত্রিকায়।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলোই সংশ্লিষ্ট ড্রয়ের অন্তর্ভুক্ত হবে (ড্রয়ের দিনটি বাদ দিয়ে)।
আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুসারে, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর (টিডিএস) কাটা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয় প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর। তবে নির্ধারিত তারিখটি যদি সরকারি ছুটির দিনে পড়ে, তবে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।
এম

























-6a397791a3645-20260622190839.jpg)













-6a32f19d55b2f-20260617232139.jpg)