• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, ৬ লাখ টাকা জিতল যে নম্বর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৬, ০৮:৩২ পিএম
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, ৬ লাখ টাকা জিতল যে নম্বর

ফাইল ছবি

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কারের ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।

রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, একক সাধারণ পদ্ধতিতে প্রতিটি সিরিজের একই নম্বরের বিপরীতে ড্র পরিচালনা করা হয়। এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রথম পুরস্কার বিজয়ী ০৯২৩২৮৩ নম্বরের বিপরীতে পাওয়া যাবে ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ী ০৮৪২৫১১ নম্বরের জন্য বরাদ্দ ৩ লাখ ২৫ হাজার টাকা।

তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে জিতেছে দুটি নম্বর-০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন বিজয়ী। তাঁদের নম্বরগুলো হলো—

০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০০৪৫৩১৩, ০০৪৮৫০৩, ০০৯১৯২৮, ০০৯৬১২১, ০১৪৬৮৯৩, ০১৬০০৮৬, ০২৩২২৫২, ০২৩৮৫৭০, ০২৪৫৩১১, ০২৭১৬৯৭, ০২৮৪৪২১, ০৩০৩০০৮, ০৩৪৮১৮৭, ০৩৫৯৭৮৭, ০৪৫৮৫০৫, ০৫৪০৮৭১, ০৫৭৮০৮৮, ০৫৮২৯৫৬, ০৫৯৭৩৭৮, ০৬১৩৬০২, ০৬২৪০১৭, ০৬৩৫৬৫০, ০৬৪১১৯২, ০৬৫৮৫০২, ০৬৬০৭২৩, ০৬৯৭১৭৭, ০৭০০৩৬১, ০৭২০৩৩৯, ০৭২৯৪০০, ০৭৩১৬৬৬, ০৭৬৮৭৯৫, ০৭৮৪৪৩৫, ০৮৬৪০৭৮, ০৮৬৬৪৯১, ০৮৮৪৬২৩ ও ০৯০৪৭৯৫।

ঘোষিত বিজয়ী নম্বরের প্রতিটি সিরিজের একই নম্বরের প্রাইজবন্ড পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ, বিজয়ী নম্বরের সঙ্গে মিল থাকলে সংশ্লিষ্ট সিরিজের প্রাইজবন্ডও পুরস্কার পাবে।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, নির্ধারিত তারিখের অন্তত ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ড এ ড্রয়ের আওতায় এসেছে। বিক্রির তারিখ হিসাব করা হলেও ড্রয়ের তারিখ এ ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

এসএইচ 

Link copied!