• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬৫ শতাংশ মুনাফা কমেছে ন্যাশনাল পলিমারের


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ২৬, ২০২৬, ০৩:১৪ পিএম
৬৫ শতাংশ মুনাফা কমেছে ন্যাশনাল পলিমারের

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৬৫ শতাংশ মুনাফা কমেছে।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল পলিমারের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৫ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৭১ পয়সা। এ হিসাবে মুনাফা কমেছে ৪৬ পয়সা বা ৬৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩৩ পয়সা। এ হিসাবে মুনাফা কমেছে ১৬ পয়সা বা ৪৮ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৪৮ টাকায়।

এএইচ/পিএস

Link copied!