• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৫০ পিএম
খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান

ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসিম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) এ নিয়োগ দিয়ে তার চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২১ জানুয়ারি সরকার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবুল হাসানাত হুমায়ুন কবিরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক পদে নিয়োগ দিলে এই পদটি শূন্য হয়।

পিএস

Link copied!