• ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কেমন ছিল বিগত ১০ বছরের বাজেট


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২৬, ০৮:২৪ পিএম
কেমন ছিল বিগত ১০ বছরের বাজেট

ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথমবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন)। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাজেটে রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা হবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এছাড়া এনবিআরের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। রাজস্ব ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যার ৪৮ শতাংশ পূরণ হবে বৈদেশিক উৎস থেকে আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ৫২ শতাংশ।

এবার জেনে নেই বিগত ১০ অর্থবছরের বাজেটের আকার কেমন ছিল।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরের বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকা এবং ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

পিএস

Link copied!