একশ টাকা মূল্যামানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ এর ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ বাজারে থাকা ৮৫টি সিরিজের প্রতিটিতে একই নম্বরযুক্ত প্রাইজবন্ডকে ড্র এর আওতায় আনা হয়।
এবারের ফলাফলে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জয়ী সিরিজের নম্বর হল ০৭৮৬৩৪৫ ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পাওয়ার নম্বর হচ্ছে ০৯১১৮২৯।
এক লাখ টাকা করে তৃতীয় পুরস্কার পাওয়া দুটি নম্বর হল ০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫। আর ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর হল ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮।
এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা জেতা ৪০টি নম্বর হল- ০০৫০৪১৮, ০৩১১২০৩, ০৫৫৯৯৫৮, ০৭৬০৩৫৯, ০৯০০৭৮৮, ০১১৫১৮১, ০৩৯৩১৮৭, ০৫৮৮১৫৬, ০৭৭৫১৫২, ০৯১২২০৯, ০১৩৯৩৮০, ০৪৫৪৮৯৪, ০৬০৫৯২৬, ০৮০৮৬৫১, ০৯২৪৬৫৬, ০১৪৬১২৭, ০৪৮৩৬৪৬, ০৬৫৪৪১৫, ০৮২৫৩৪৫, ০৯৪৬৫৬৩, ০১৫২৪৮০, ০৫০৫৯৭৬, ০৬৬৯০২১, ০৮৪২৯০৪, ০৯৫২৮২৭, ০১৮৫৬৪৮, ০৫৩৪৮১১, ০৭০৬১৭৮, ০৮৭০৪১৭, ০৯৬৭৪২০, ০২৯৩৫২৫, ০৫৪২৯৬২, ০৭৪০১৯৪, ০৮৭৮৪৪২, ০৯৭০৭৪৯, ০৩০৭৯০৯, ০৫৪৪৭০৭, ০৭৫৮৮৬৯, ০৮৯১২০৯ এবং ০৯৭৯০৪১৫।
এবারের ড্র তে নির্ধারণ করা সিরিজগুলো হচ্ছে- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক , ঘখ, ঘগ, ঘঘ, ঘঙ, ঘচ এবং ঘছ।
প্রাইজবন্ডের ড্র এমনভাবে করা হয়, যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, প্রতিটি সিরিজের সেই নম্বর প্রথম পুরস্কার হিসেবে ধরা হয়।
একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম পুরস্কারের জন্য ঘোষণা করা সংখ্যাও প্রতিটি সিরিজের বেলায় ধরা হয়।
'ড্র'-এর তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজ বন্ডকে লটারিতে আনা হয়। প্রাইজবন্ডে পাওয়া পুরস্কারের অর্থ থেকে উৎসে কর বাবদ ২৫ শতাংশ কেটে রাখার বিধান আছে।
এম







































