• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন পে-স্কেল: শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে যা জানা গেল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৬, ১০:৪০ এএম
নতুন পে-স্কেল: শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে যা জানা গেল

নবম পে-স্কেলে স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব স্তরের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো চালুর দাবি দীর্ঘদিনের। এ দাবির বিষয়ে পে-কমিশনের কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত মিললেও সুপারিশ জমা দেওয়ার শেষ পর্যায়ে এসে হতাশাজনক তথ্য জানা গেছে।

পে-কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিকে কমিশন নীতিগতভাবে সমর্থন করলেও এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। কমিশনের কাজ মূলত বিদ্যমান বেতন গ্রেড ও কাঠামো পর্যালোচনা করে সুপারিশ দেওয়া। আলাদা বেতন কাঠামো নির্ধারণের বিষয়টি সার্ভিস কমিশনের আওতাভুক্ত হওয়ায় পে-কমিশন এ বিষয়ে সরাসরি কোনো সুপারিশ করতে পারবে না।

ফলে আসন্ন পে-স্কেলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পে-কমিশনের সুপারিশে বিষয়টি না থাকলেও শিক্ষকদের দাবি থেকে সরে আসা হবে না বলে জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা পে-কমিশনের কাছে স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছিলাম এবং কমিশনের চেয়ারম্যান বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছিলেন। শেষ পর্যন্ত যদি এ বিষয়ে কোনো সুপারিশ না আসে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক হবে। তবে আমরা নির্বাচিত সরকারের কাছেও এই দাবি জোরালোভাবে উপস্থাপন করব।”

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পর্যালোচনার জন্য গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি পে-কমিশন গঠন করে। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) কমিশনের সুপারিশ জমা দেওয়ার শেষ দিন।

এম

Wordbridge School
Link copied!