• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রিমেক হচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’সহ ৫ সিনেমা


বিনোদন প্রতিবেদক মার্চ ৯, ২০১৯, ১০:২৮ এএম
রিমেক হচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’সহ ৫ সিনেমা

বেদের মেয় জোছনা

ঢাকা: রিমেক হচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’সহ ঢালিউডের জনপ্রিয় ৫টি সিনেমা। অন্য ছবিগুলো হল ‘মোল্লাবাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘গাড়িয়াল’ ও ‘নসিমন’। পুননির্মাণ করাছে ডিজিটাল মাধ্যম বঙ্গবিডি। 

১৪ ফেব্রুয়ারি ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা কথাচিত্রের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছে বঙ্গবিডি। পাশাপাশি মূল ছবিগুলোর ডিজিটাল স্বত্বও কিনেছে তারা।

বঙ্গবিডির পরিচালক মুশফিকুর রহমান বলেন, ‘আমরা প্রথমবার সিনেমা তৈরি করবো। সে কথা মাথায় রেখেই এসব জনপ্রিয় সিনেমা রিমেক করতে চাই। কারণ বঙ্গবিডি সব সময়ই জনপ্রিয় সব বিষয় নিয়ে দর্শকদের সামনে আসতে চায়।

বঙ্গবিডির পরিচালক আরও জানান, প্রথমে 'বেদের মেয়ে জোসনা' ছবিটির রিমেক করা হবে। সেখানে মূল ছবির নায়ক-নায়িকা ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষেরও অভিনয়ের কথা আছে।

সোনালীনিউজ/বিএইচ

Link copied!