• ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শনিবার সরকারি ছুটি বাতিলের দাবি


সোনালীনিউজ ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০২০, ০৩:০২ পিএম
শনিবার সরকারি ছুটি বাতিলের দাবি

সপ্তাহে দুইদিন সরকারি ছুটির কারণে ঝিমিয়ে পড়েছে গোটা দেশ। বিপর্যস্ত দেশের অর্থনীতি। সরকারি অফিসের যাবতীয় কর্মকা'ণ্ড বন্ধ থাকায় প্রাইভেট সেক্টরের সিংহভাগ কার্যক্রম চালু থাকলেও তাতে কোন লাভ হচ্ছে না।

এদিকে শুক্র ও শনিবার সরকারি ছুটির কারণে সপ্তাহে চারটি দিন নষ্ট হচ্ছে। পেশাগত কাজে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিস মনিটরিংয়ে আমা'র অ'ভিজ্ঞতায় দেখলাম, ২ দিনের সরকারি ছু্টির কারণে সপ্তাহের ৪টি দিন নষ্ট হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি যাবার প্রস্তুতি আর দুপুরের পর লাপাত্তা, আবার শুক্র ও শনিবার মহা আরামে কাটিয়ে রোববারও অর্ধদিবস পার করে অফিসে যাবার পর কাজে আর মন বসে না সরকারি চাকুরেদের।

প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন তা প্রশংসার দাবিদার। কিন্তু আপনার সরকারি চাকুরেরা যে মহা আরামের মধ্যে দিনযাপন করছে তা আপনার উন্নয়নের অন্তরায়।

দেশের প্রায় প্রতিটি সরকারি সেক্টর লোকসানে ডুবে গেছে। কাজ কর্ম আর জবাবদিহি না থাকায় সরকারি কর্মচারীরা বেপরোয়া। দেশকে এগিয়ে নিতে প্রাইভেট সেক্টর প্রা'ণপণে ল'ড়ে গেলেও সরকারি অফিসে এসে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়নের চাকা। তাই আপাতত শনিবার সরকারি ছুটি বাতিল করুন। এমত আমা'র একার নয় দেশের সিংহভাগ জনতার। (ফেসবুক থেকে নেওয়া)

সোনালীনিউজ/এইচএন

*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।

Link copied!