• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুনে বিশেষ ক্যাম্পেইন, হামের টিকা পাবে ৬ মাস বয়সী শিশুরাও


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২৬, ০৪:১৮ পিএম
জুনে বিশেষ ক্যাম্পেইন, হামের টিকা পাবে ৬ মাস বয়সী শিশুরাও

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশে হঠাৎ করেই হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা হামের টিকা পাবে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশিদ।

তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের আগেও টিকা দেওয়া হয় এবং এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী ৬ থেকে ১০ মাস বয়সী শিশুদের ক্যাম্পেইনে হামের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে নাইট্যাগ। তবে নিয়মিত টিকাদানে ৯ মাসের আগে টিকা দেওয়া যাবে না।

নিয়মিত কর্মসূচিতে বয়সসীমা অপরিবর্তিত রাখার কারণ হিসেবে তিনি বলেন, এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার কোনো সুপারিশ নেই এবং এটি এখনো গবেষণাধীন।

পিএস

Wordbridge School
Link copied!