ফাইল ছবি
ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম কোনো মন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে তিনি দিল্লি যাচ্ছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তিনি মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। দিল্লি হয়ে মরিশাসে যাওয়ার কথা রয়েছে তার। সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সঙ্গী থাকবেন।
দিল্লি সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।
সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের বিষয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
পিএস







































