• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, নিহত ৫২


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৩১, ২০২৩, ১২:৪৯ পিএম
দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, নিহত ৫২

ঢাকা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে আগুনে অন্তত ৫২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এখনও আগুনের কারণ জানা যায়নি।

জোহানেসবার্গের জরুরি ব্যবস্থাপনা সেবার মুখপাত্র রবার্ট মুলানজি বলেন, আজ বৃহস্পতিবার সকালে ভবনটিতে আগুন লাগে। এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এখনো উদ্ধার কাজ চলছে। ৪৩ জন দগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমএস

Link copied!