• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমিত পরিসরে ফ্লাইট চালু করলো দুবাই সরকার


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬, ০৮:০১ পিএম
সীমিত পরিসরে ফ্লাইট চালু করলো দুবাই সরকার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে আকাশপথে চলাচল বন্ধ থাকার পর সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সরকার।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, সোমবার সন্ধ্যা থেকে সীমিত আকারে দুবাইয়ে ফ্লাইট চলাচল শুরু হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে দুবাই সরকার।

ওই ঘোষণায় বলা হয়, সোমবার সন্ধ্যা থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোরর্টে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

তবে সংশ্লিষ্ট এয়ারলাইন থেকে ফ্লাইটের সময় নিশ্চিত না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণসূচি সম্পর্কে হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল কেন্দ্রগুলোর একটি হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ইরানের ওপর শনিবার যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশপথে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

এসএইচ 

Wordbridge School
Link copied!