• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৪ দেশ থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩, ২০২৬, ০২:৫০ পিএম
১৪ দেশ থেকে নাগরিকদের  সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

ঢাকা: নিরাপত্তা ঝুঁকির কারণে ১৪টি দেশ অবস্থানরত নাগরিকদের অবিলম্বে সরে যেতে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে এই সতর্কবার্তা দিয়েছেন।

মোরা নামদার লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে হবে।

এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জানিয়েছে, তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা দিতে পারবে না।

অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিশরের সঙ্গে থাকা তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস পরিচালনা করছে। কেউ যদি দেশত্যাগের জন্য এই বিকল্প পথ বেছে নেন, তবে মার্কিন সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।

পিএস

Wordbridge School
Link copied!