• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমেরিকার ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে ইরান: নিউইয়র্ক টাইমস


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১১, ২০২৬, ০৯:০৩ পিএম
আমেরিকার ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে ইরান: নিউইয়র্ক টাইমস

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে তাদের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানি হামলায় দূতাবাস, সামরিক ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউইয়র্ক টাইমস অন্তত ১৭টি মার্কিন স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি শনাক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পাল্টা হামলার তীব্রতা দেখিয়েছে, তারা যুদ্ধের জন্য অনেক বেশি প্রস্তুত ছিল। হামলার প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি, ক্যাম্প বুয়েরিং এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালায়। স্যাটেলাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত চিত্রে কিছু স্থাপনার ব্যাপক ক্ষতির চিত্র দেখা গেছে।

ইরান তুরস্ক পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ন্যাটো ও যুক্তরাষ্ট্র এগুলো ধ্বংস করেছে। তবে ইরানের হামলা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা লক্ষ্য করেছে। বিশেষ করে থার্ড ব্যবস্থার রাডার এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোতে আঘাত হানছে।

এই সংঘাতে সাত মার্কিন সেনা নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। ইরান বলছে, তাদের হামলায় প্রায় ১,৩০০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ বেসামরিক। পেন্টাগন জানাচ্ছে, ইরানের হামলায় এ অঞ্চলে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান সম্ভবত সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে পাল্লা দিতে পারবে না, কিন্তু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তাদের দুর্বলতা প্রমাণ করতে পারছে। হামলার ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হচ্ছে।

পেন্টাগন জানিয়েছে, সাম্প্রতিক বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে ইরান এখনও তাদের উৎক্ষেপণ ক্ষমতার প্রায় অর্ধেক মজুত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ইরান প্রথম দফার হামলার পর আরও উন্নত ক্ষেপণাস্ত্র, এমনকি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।

সংঘাতের এই পরিস্থিতিতে ইরান বার্তা দিচ্ছে, তাদের লড়াই করার সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি এবং তারা আঞ্চলিক প্রতিরক্ষা ও কৌশলগত শক্তি বজায় রাখতে সক্ষম।

এসএইচ 

Wordbridge School
Link copied!