• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে মুসলিম শিক্ষার্থীদের হেনস্থা করছে হিন্দু উগ্রবাদীরা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৮, ২০২৬, ০৩:৫৪ পিএম
ভারতে মুসলিম শিক্ষার্থীদের হেনস্থা করছে হিন্দু উগ্রবাদীরা

ফাইল ছবি

ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ-এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশের পথে একদল মুসলিম শিক্ষার্থী হিন্দু উগ্রবাদীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। ঘটনা ঘটে দিল্লি রেলওয়ে স্টেশনে ২৬ মার্চ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাড়ি, টুপি ও ঐতিহ্যবাহী পোশাক পরিহিত শিক্ষার্থীরা প্ল্যাটফর্মে শান্তভাবে দাঁড়িয়ে আছেন। হঠাৎ গেরুয়া পোশাকধারী এক ব্যক্তি তাদের দিকে তেড়ে আসেন এবং হুমকিস্বরূপ বলেন, “গরু হত্যা করো না, না হলে তোমাদের মেরে ফেলব।” মুসলিম শিক্ষার্থীরা চরম ধৈর্য ধরে পরিস্থিতি সামলান।

ঘটনার সাক্ষী এক শিক্ষার্থী ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং এটিকে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক ঘটনা হিসেবে বর্ণনা করেন। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, তারা কেবল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এবং কারও সঙ্গে কোনো বিতণ্ডায় জড়াননি।

তিনি সতর্ক করেছেন, কিছু মানুষ মুসলিমদের লক্ষ্য করে বিভ্রান্ত বা উত্তেজিত করার চেষ্টা করতে পারে, বিশেষ করে কুর্তা-পাজামা বা ধর্মীয় পোশাক দেখে। শিক্ষার্থীদের শান্ত থাকা, কোনো প্রতিক্রিয়া না দেখানো এবং নিজেকে নিরাপদ রাখা জরুরি।

ভিডিওতে শিক্ষার্থী হতাশার সঙ্গে বলেন, “ভারতে এখন মুসলমানদের রক্ত পশুর রক্তের চেয়েও সস্তা হয়ে গেছে।” এই ঘটনার পর ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠেছে, এবং সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!