• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনা নিয়ে রহস্যময়ী বার্তা, ২০২৭ সালেই দাম আকাশ ছোঁয়ার সম্ভাবনা


সোনালী ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৬:০৩ পিএম
সোনা নিয়ে রহস্যময়ী বার্তা, ২০২৭ সালেই দাম আকাশ ছোঁয়ার সম্ভাবনা

ফাইল ছবি

বিশ্বজুড়ে নগদ টাকার টান আর হু হু করে বাড়া সোনার দর নিয়ে চলছে নানা আলোচনা। এর মাঝেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত গুঞ্জন। অন্ধ বুলগেরিয়ান রহস্যবাদী বাবা ভাঙ্গা নাকি ২০২৭ সাল নিয়ে এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, সামনে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়তে পারে বিশ্ব। ব্যাংকের ওপর ভরসা হারিয়ে মানুষ তখন নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কেনায় হুমড়ি খেয়ে পড়বে। আর এতেই হু হু করে বেড়ে যাবে সোনার দাম। গুঞ্জনে বলা হচ্ছে, আগামী বছরেই নাকি সোনার দাম এক লাফে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

তবে একটু খেয়াল করলেই দেখা যায়, বাবা ভাঙ্গা নিজের হাতে এমন কোনো ভবিষ্যৎ লিখে যাননি। এগুলো সবই মানুষের মুখে মুখে ফেরা কল্পকাহিনি আর জল্পনা।

অন্যদিকে, বিশ্ববাজারের হিসাব একদমই উড়িয়ে দিচ্ছে না বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিখ্যাত ব্যাংক জেপি মরগানের মতে, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। ইউবিএস কিংবা ডয়েচে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাসও বলছে, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির গতিপ্রকৃতি যেমন, তাতে সোনার বাজার সামনের দিনগুলোতে আরও চাঙ্গা থাকবে।

রহস্যবাদী বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর কোনো শক্ত প্রমাণ নেই সত্যি, কিন্তু বিশ্ব অর্থনীতির যে চালচিত্র তাতে সোনাই যে সাধারণ মানুষের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হয়ে থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

এসএইচ 

Link copied!