ছবি : সংগৃহীত
ঢাকা: রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।”
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় যে মামলা হয়েছে, সেখানে আসামির তালিকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম রয়েছে ৪ নম্বরে।
এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানসহ (৫৯) ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি।
পিএস







































