• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:০৫ পিএম
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

ভোট কেনাবেচার অভিযোগ সামনে আসায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট করে বলেছে, ভোট কেনাবেচা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় ভোট কেনাবেচার অভিযোগ উত্থাপন করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোটের সঙ্গে অর্থ বা অন্য কোনো সুবিধার লেনদেন সম্পূর্ণভাবে বেআইনি। নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এ ধরনের কাজ করলে তা সরাসরি নির্বাচন আইন লঙ্ঘনের শামিল।

কমিশন আরও জানায়, ভোট কেনাবেচা সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট তথ্য, প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইসি সর্বোচ্চ কঠোরতা বজায় রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এম

Wordbridge School
Link copied!