• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ববি হাজ্জাজ ও মামুনুলের হাড্ডাহাড্ডি লড়াই 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১৮ পিএম
ববি হাজ্জাজ ও মামুনুলের হাড্ডাহাড্ডি লড়াই 

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫৮টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩ হাজার ৭৬৪ ভোট। অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪৩৩ ভোট।

ঢাকা-১৩ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ২৮ থেকে ৩৪ পর্যন্ত বিস্তৃত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৮ হাজার ৮১২ এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩০টি।

৫৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দুই প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান খুবই কম, ফলে আসনটি জয়-পরাজয়ের দিক থেকে এখনো অতি উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!