ফাইল ছবি
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। ১১৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১,৭২,০০০ ভোট পেয়ে অন্য প্রার্থীদের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীম উদ্দীন পেয়েছেন ২৬,০০০ ভোট। এ হিসেবে হাসনাত আবদুল্লাহর জয় অত্যন্ত সুস্পষ্ট এবং ব্যাপক ব্যবধানে।
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি সারাদেশে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এসএইচ




























-20260209095654.jpg)


