ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট। ফলে জয় ব্যবধান দাঁড়িয়েছে ৯৬ হাজার ১১৪ ভোট।
ভোলা-৩ আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্র ছিল। ভোট প্রদান হার ছিল ৫৮ শতাংশ। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন। সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিজয় প্রসঙ্গে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।’
এ জয় তার সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ এনে দিয়েছে।
এসএইচ




























-20260209095654.jpg)


