• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামালপুরে পাঁচ আসনেই এগিয়ে বিএনপি 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৫৯ পিএম
জামালপুরে পাঁচ আসনেই এগিয়ে বিএনপি 

ফাইল ছবি

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে আংশিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থীরা সবকটিতে এগিয়ে আছেন। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৫৩টি কেন্দ্রে ধানের শীষের এম রশিদুজ্জামান ৬৪ হাজার ৬২৫ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাজমুল হক পেয়েছেন ৪২ হাজার ৬৪৪ ভোট। এতে ধানের শীষ ২১ হাজার ৯৮১ ভোটে এগিয়ে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৬৫টি কেন্দ্রের আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীকের সুলতান মাহমুদ ৬৫ হাজার ৬৪৩ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের মো. ছামিউল হক ৪১ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। ব্যবধান ২৩ হাজার ৬৭৮ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১২টি কেন্দ্রে ধানের শীষের মো. মোস্তাফিজুর রহমান ১৬ হাজার ৭০ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের মো. মজিবুর রহমান ৫ হাজার ১২৮ ভোট পেয়েছেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ১২টি কেন্দ্রের আংশিক ফলাফলে ধানের শীষের মো. ফরিদুল কবীর তালুকদার ১৭ হাজার ৯৫৩ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ আব্দুল আওয়াল ৫ হাজার ২৯৮ ভোট পেয়েছেন।

জামালপুর-৫ (সদর) আসনে ১৯টি কেন্দ্রের আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীকের শাহ্ মো. ওয়ারেছ আলী ২২ হাজার ৯২৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আব্দুস সাত্তার ১২ হাজার ৮০৮ ভোট পেয়েছেন। এতে ধানের শীষ ১২ হাজার ৮০৮ ভোটে এগিয়ে আছেন।

জামালপুরের পাঁচ আসনে বিএনপির এই শক্তিশালী অগ্রগতি এবং জামায়াতের পরাজয়ের পেছনে এলাকার সচেতন মহল আল আকাবা ও আল ফালাহ নামক কিছু সমিতি থেকে জামায়াত নেতাদের কাছে টাকা নেওয়া কেলাঙ্কারিকে অন্যতম দায় হিসেবে উল্লেখ করেছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!