• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধানের শীষ ও গণভোটে ‘না’তেও এগিয়ে ইশরাক হোসেন  


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৩ পিএম
ধানের শীষ ও গণভোটে ‘না’তেও এগিয়ে ইশরাক হোসেন  

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন উল্লেখযোগ্য লিড নিয়ে এগিয়ে আছেন। রাজধানীর কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নানের তুলনায় তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সমন্বিত ফলাফলে ইশরাক হোসেন ২ হাজার ৮০০ ভোট পেয়েছেন, যেখানে মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট। অর্থাৎ এই তিনটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৮৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

কেন্দ্রভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৩৪ নম্বর কেন্দ্রে সংগৃহীত ১ হাজার ৮৮৮ ভোটের মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট, আর মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। একই কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় গণভোটে ১ হাজার ৫১৫ ভোটার ‘হ্যাঁ’ এবং ৩১৫ ভোটার ‘না’ ভোট দিয়েছেন।

৩৩ নম্বর কেন্দ্রে ইশরাক হোসেন ৮১২ ভোট এবং মান্নান ৬১৬ ভোট অর্জন করেছেন। এখানে গণভোটে ১ হাজার ৩৩ জন ভোটার ‘হ্যাঁ’ এবং ৪১৫ জন ‘না’ ভোট দিয়েছেন।

৩৫ নম্বর কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আবারও জয়ী হয়েছেন। এই কেন্দ্রে ইশরাক হোসেন ৯০১ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন, যেখানে মান্নান পেয়েছেন ৫৯৫ ভোট। গণভোটে এখানে ১ হাজার ৬১ ভোটার ‘হ্যাঁ’ এবং ৪৩১ ভোটার ‘না’ দিয়েছেন।

প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রভাবশালী অবস্থান ধরে রেখেছেন এবং গণভোটের ফলাফলেও তার প্রভাব প্রতিফলিত হচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!