ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৪৫টি কেন্দ্রে প্রাথমিক ফলাফলে তিনি ৩৮ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।
রুমিন ফারহানার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ২১ হাজার ৭৪১ ভোট পেয়েছেন। এর ফলে রুমিন ফারহানা প্রাথমিকভাবে প্রায় ১৭ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, আসনে স্বতন্ত্র প্রার্থীর এই প্রভাব ভোটারদের মধ্যে নতুন রাজনৈতিক চাহিদা ও সমর্থনের প্রতিফলন। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বিশাল ব্যবধান প্রমাণ করছে যে রুমিন ফারহানার জনপ্রিয়তা এলাকায় ব্যাপক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোন বড় ধরনের গোলযোগের খবর নেই। ফলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এই ব্যবধান ফলাফলের চূড়ান্ত রূপে প্রতিফলিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
এসএইচ




























-20260209095654.jpg)


