ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতা ও অনিয়মের অভিযোগে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফল ঘোষণা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় দাবি করেছে জামায়াত নেতৃত্বাধীন জোট।
জোটের শরিকদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে বলে জানানো হয়, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ আসন। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।
তবে নির্বাচন-পরবর্তী হামলা-সহিংসতার পাশাপাশি ভোট কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। তাদের দাবি, অন্তত ৩০টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে তারা আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এম






































