• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইসিসির অনুরোধেও ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২৬, ০৫:০৭ পিএম
আইসিসির অনুরোধেও ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা: ক্রিকেটের নিয়ন্ত্রক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। তবে বাংলাদেশ ভারতে না খেলার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটিকে।দ

বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।

ভিডিও কনফারেন্সে বিসিবির প্রতিনিধি ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ঝুঁকি কথা উল্লেখ করে ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অবস্থান পুনরায় নিশ্চিত করে বিসিবি এবং বাংলাদেশের মাচগুলি ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহবান জানায়।

টুর্নামেন্টের সূচি এর মধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার দিকটি তুলে ধরে আইসিসি এবং বিসিবিকে তারা অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু বিসিবি রয়ে যায় আগের অবস্থানেই।

সমাধান খুঁজে বের করতে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের মঙ্গল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যাপারটি নিয়ে আইসিসির সঙ্গে তারা গঠনমূলক সম্পৃক্ততা চালিয়ে যাবে।

ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই চলছে এই টানাপোড়েন। ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনের জন্য দুই দফায় আইসিসিকে অনুরোধ করে বিসিবি। ভারতের নিরাপত্তা ঝুঁকি নানা দিক তুলে ধরেও দ্বিতীয় মেইলে। সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর বিশ্বকাপের এত কাছাকাছি এসে আইসিসির জবাবটাও অনেকটা অনুমিতই।

পিএস

Wordbridge School
Link copied!