হাইতির বিপক্ষে বিশ্বকাপের ম্যাচেও খেলতে পারবেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। দলের প্রথম ম্যাচের মতো এবারও চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। পায়ের পেশির চোট পুরোপুরি না সাড়ায় ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডকে বিশ্রামে রাখা হয়েছে। ৭৯ গোল করা নেইমারকে নিয়ে আশাবাদী দল। স্কটল্যান্ডের বিপক্ষে ২৪ জুনের শেষ গ্রুপ ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি তিনি।
মে মাসের শেষ দিকে নেইমারের চোট ধরা পড়ে। চলতি বছরে ক্লাব সান্তোসের হয়ে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে তিনি মাত্র অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন।
অন্যদিকে, ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি এখনও আসরের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্টের খোঁজে। বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেও কোনো ড্র বা জয় পায়নি ক্যারিবিয়ান দেশটি। এবারের আসরের প্রথম ম্যাচেও স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট পাওয়ার লক্ষ্যে তারা যে সর্বশক্তি দিয়ে লড়বে, তা বলাই বাহুল্য।
হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
এম




-6a35d0e927429-(1)-20260620001054.jpg)


































