• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্ট্রেচারে মাঠ ছাড়া সাদমানকে নেওয়া হলো হাসপাতালে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৬, ১২:৫০ পিএম
স্ট্রেচারে মাঠ ছাড়া সাদমানকে নেওয়া হলো হাসপাতালে

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৭৮তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে সীমানার কাছে বল আটকাতে গিয়ে ঘাসে পিছলে পড়ে যান তিনি। এ সময় তার বাঁ পায়ের গোড়ালি মচকে যায়।

তীব্র ব্যথার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এবং পরে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালে পাঠানো হয়। বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, তার গোড়ালি মচকে গেছে এবং চোটের প্রকৃত অবস্থা জানতে এমআরআই স্ক্যান করানো হবে।

ক্রিকেটীয় নিয়ম অনুযায়ী ইনজুরির কারণে বদলি ফিল্ডার নামানো গেলেও ব্যাটিংয়ের সময় কোনো খেলোয়াড় চোট নিয়ে ছিটকে গেলে পূর্ণাঙ্গ বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকে না। ফলে সাদমান চলতি টেস্টে আর মাঠে নামতে না পারলে বাংলাদেশকে বাকি ইনিংসে ১০ জন নিয়েই ব্যাট করতে হবে। এছাড়া তার এই চোট গুরুতর হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

এসএইচ 

Link copied!