ফাইল ছবি
ঢাকা: দেশের ৪৭ জেলার উপর দিয়ে এই মুহূর্তে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এই তাপ্রবাহের মধ্যেই দেশের ১৪ জেলার উপর দিয়ে বজ্র বৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়ার এক পূর্বাভাবে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামীর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠী ও পিরোজপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়ার অপর এক পূর্বাভাবে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারিপুর, খুলনা ও বরিশাল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পিএস







































