রাজশাহী: রাজশাহী নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতা-সহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো, ডাকাতির মূল হোতা রাজশাহী নগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার মোকলেছুর রহমানের ছেলে নুর আলম নুরু (২৩), অ্যাম্বুলেন্স চালক পবা থানার বীর গোয়ালিয়ার মকবুল হুসাইনের ছেলে মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং রাজশাহী জেলার দূর্গাপুর থানার দাওকান্দি ব্রিজপাড়ার আব্দুর রশীদের ছেলে কামরুজ্জামান লিটন (২৬)।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এই ধারাবাহিকতায় পুলিশ কমিশনারের নির্দেশ মোতাবেক আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নির্ণয় করে। পরবর্তীতে শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে শাহশখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, ইন্সপেক্টর (তদন্ত) মো: নজরুল ইসলাম ও শাহমখদুম থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার দূর্গাপুর থানা এলাকা হতে আসামিদের গ্রেফতার করে।
সোনালীনিউজ/এসএইচ/এসআই







































