• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রমজানে বাজারদর নিয়ন্ত্রণে মাঠে নামার ঘোষণা আমির হামজার


কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:২৮ পিএম
রমজানে বাজারদর নিয়ন্ত্রণে মাঠে নামার ঘোষণা আমির হামজার

ছবি: সংগৃহীত

রমজান সামনে রেখে বাজারদর নিয়ন্ত্রণে নিজে মাঠে নামার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তিনি সরাসরি বাজার মনিটরিংয়ে অংশ নেবেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। অথচ প্রতি বছর কিছু অসাধু ব্যবসায়ী এই সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্টে ফেলেন, যা অনৈতিক এবং ইসলামের শিক্ষার পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি কৃত্রিম সংকট তৈরি বা কারসাজি করেন, তবে প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমির হামজা জানান, কোথাও অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি সবাইকে সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ রমজান গড়ে তোলার আহ্বান জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছেন, জনপ্রতিনিধির এমন উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাঁদের আশা, এটি বাস্তবে কার্যকর হলে কুষ্টিয়ার বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!