• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ মুজিব ম্যুরাল পরিষ্কার করলো নিষিদ্ধ সংগঠনের কর্মীরা


চট্টগ্রাম ব্যুরো ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৪৬ পিএম
শেখ মুজিব ম্যুরাল পরিষ্কার করলো নিষিদ্ধ সংগঠনের কর্মীরা

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লালদিঘী এলাকায় শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল পরিষ্কার করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের পরপরই ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীদের ম্যুরাল পরিষ্কার করতে দেখা যায়-এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

স্থানীয় সূত্র বলছে, ঘটনাটি সম্প্রতি লালদিঘী এলাকায় ঘটে। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ম্যুরালের চারপাশ পরিষ্কার করছেন এবং দেয়াল ধুয়ে দিচ্ছেন। কে বা কার নির্দেশে এটি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন-নিষিদ্ধ সংগঠনের কর্মীরা কীভাবে প্রকাশ্যে এমন কার্যক্রমে যুক্ত হলো।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!