ছবি : সংগৃহীত
ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয় নিজ কার্যালয় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে জানতে চাইলে তিনি জানান, উনারা যেটা চাইবেন সে অনুযায়ী ঠিক করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি।
মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এগুলো প্রস্তুত আছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার কাজ চলছে। এক-দুই দিনের মধ্যেই তারা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো প্রস্তুত হয়ে যাবে।
পিএস






































