• ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঝালকাঠিতে খালে লাফ দিয়ে কিশোর নিখোঁজ


ঝালকাঠি প্রতিনিধি জুলাই ১৮, ২০২৬, ০৭:২৭ পিএম
ঝালকাঠিতে খালে লাফ দিয়ে কিশোর নিখোঁজ

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির সদর উপজেলার ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার নামের ১৩ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে এসে এমন মর্মান্তিক নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলা থেকে ট্রলারযোগে প্রায় ১৫ জনের একটি দল ভাসমান পেয়ারা বাজারে বেড়াতে আসে। সবাই মিলে ঘোরাঘুরি শেষে দুপুরে দুপুরের খাবার সম্পন্ন করে। এরপর দুপুরের দিকে খালের পানিতে গোসল করতে নামে দলের সদস্যরা। গোসলের একপর্যায়ে সানি খালের তীরের একটি আমগাছে উঠে পানিতে লাফ দেয়। কিন্তু লাফ দেওয়ার পর সে আর পানির ওপরে ভেসে ওঠেনি।

সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে তাৎক্ষণিকভাবে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ঝালকাঠি ফায়ার স্টেশনের কর্মকর্তা মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে স্থানীয় ডুবুরিদের সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে খালের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব না হলেও উদ্ধার তৎপরতা জোরদার রাখা হয়েছে।

এসএইচ 

Link copied!