ফাইল ছবি
গত ৬ জুলাই থেকে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একই সময়ে ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে চালানো মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক ও সামরিক উভয় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা জোরদার করেছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে; আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলমান এমন অবস্থার মধ্যেও উত্তেজনা প্রশমনের কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এসএইচ







































