• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭


ঝালকাঠি প্রতিনিধি  নভেম্বর ৯, ২০২৬, ০১:৫১ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জন নামীয় ও ৭০-৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ঘটনাস্থলের আশেপাশে চিরুনি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-  রাকিব মৃধা (২৫) পিতা- জাহাঙ্গীর মৃধা, রুবেল মৃধা (৩০) পিতা- জাহাঙ্গীর মৃধা, মিল্টন হাওলাদার (২০) পিতা- মজিবুর রহমান, সেলিনা বেগম (৫৫) স্বামী- নূর মোহাম্মদ, সোহেল হাওলাদার (২৭) পিতা- মজিদ হাওলাদার,রাশেদ মৃধা পিতা- মৃত মালেক মৃধা, শহিদুল ইসলাম (২৮) পিতা- মোবারক খলিফা।ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মূল আসামীসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

উল্লেখ্য গত রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করলে পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানিয়েছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 

পিএস

Link copied!