• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুশফিকের অনন্য কীর্তি, পেছনে ফেললেন ব্র্যাডম্যানকেও


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬, ০১:৩৯ পিএম
মুশফিকের অনন্য কীর্তি, পেছনে ফেললেন ব্র্যাডম্যানকেও

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। একই সঙ্গে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকেও।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরলেও প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই গড়েছেন অনন্য এই কীর্তি।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৯ ও ৩ রান। এরপর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

সিলেট টেস্টের পঞ্চম দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন এই অভিজ্ঞ ব্যাটার।

১০৭ টেস্টের ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন মুশফিক। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯ রান।

পিএস

Link copied!