• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৬, ০২:৪০ পিএম
নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসান

ছবি : সংগৃহীত

ঢাকা: ঋণ খেলাপির অভিযোগ কুমিল্লা-৪ আসনে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।

কুমিল্লা-৪ আসনে মঞ্চুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিএস

Wordbridge School
Link copied!