• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬, ০৩:৫০ পিএম
ঈদের দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের দিন ও ঈদের পূর্বের দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ দুঃসংবাদ জানান।

তিনি লিখেন, ‘ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের উপরে দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

উল্লিখিত সময়কালে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!