• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্জিন-আইপিও ও মিউচ্যুয়াল ফান্ড রুলস সংশোধন হবে: মাসুদ খান 


নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০২৬, ০১:২১ পিএম
মার্জিন-আইপিও ও মিউচ্যুয়াল ফান্ড রুলস সংশোধন হবে: মাসুদ খান 

ছবি : প্রতিনিধি

ঢাকা: আমরা তিনটি বিষয়ে সংশোধন করতে চাই। সেগুলো হলো মার্জিন রুলস, আইপিও রুলস, মিউচ্যুয়াল ফান্ড রুলস। এসব বিষয়গুলো সংশোধন করার মাধ্যমে সব সহজ এবং উপযুক্ত বিষয়গুলো সংযুক্ত করা হবে। যার ফলে বাজার উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

তিনি বলেন, আইপিও রুলস পরিবর্তন করতে হবে নয়তো আইপিও প্রসেস সহজ না হলে কোম্পানি তালিকাভুক্ত হতে চাইবে না।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত "সিএমজেএফ টক" এ তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আগামী একবছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ আই বেস সিস্টেম চালু করতে হবে। এছাড়াও ছয় মাসের মধ্যে পুরনো সিস্টেমকে আপডেট করতে হবে।

ভালো কোম্পানি তালিকাভুক্ত করার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাসুদ খান বলেন, একটু অপেক্ষা করেন আপনারা দেখতে পাবেন আমরা কাজ করছি। 

মাসুদ খান বলেন, বন্ড যখন অনুমোদন দেওয়া হবে সেটা পাবলিক ট্রেডেড হতে হবে। এ বিষয়ে বা সিদ্ধান্তে কোন পরিবর্তন আসবে না, আমরা এটা বাস্তবায়ন করবো।

অনিয়ম হওয়া ব্রোকার হাউজের গ্রাহকদের অর্থ পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএসইসি এবং ডিএসই এখন থেকে ব্রোকার হাউজগুলোর অডিট করবো। যাতে কেউ চাইলে টাকা সরিয়ে নিতে না পারে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

পিএস

Link copied!