• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সালমান মুক্তাদির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০২:১৫ পিএম
সালমান মুক্তাদির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

ছবি : সংগৃহীত

ঢাকা: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে মাত্র আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউ গিনি প্রপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে থাকা সালমানের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এক ফেসবুক লাইভে তিনি ক্ষমতাসীন দলের সদস্যদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে সালমান নিজেও স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি।

তবে পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে ‘চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।’

পিএস

Link copied!