• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২০, ২০২৬, ১০:২৫ এএম
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঢাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চলমান অস্থির পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান অবস্থায় স্বাভাবিকভাবে ক্লাস পরিচালনা করা সম্ভব নয়। পরিস্থিতি পর্যালোচনা ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে ইউএপি প্রশাসন। তার বিরুদ্ধে হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।

একই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়। তবে দুই শিক্ষককে বহিষ্কারের পরও ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, লায়েকা বশীর হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করেছেন, ধর্মীয় বিষয়ে কটূক্তি করেছেন এবং মানসিক চাপ সৃষ্টি করেছেন। পাশাপাশি ক্লাস চলাকালে নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ প্রয়োগ এবং পরীক্ষায় বৈষম্যমূলক নম্বর দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়। এসব ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

এম

Wordbridge School
Link copied!