• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এমপিও শিক্ষকদের পে স্কেলের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ১৮, ২০২৬, ০৮:২৫ পিএম
এমপিও শিক্ষকদের পে স্কেলের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে কাজ চলছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
 
শিক্ষামন্ত্রী বলেন, নবম জাতীয় পে-স্কেল ও বেসরকারি শিক্ষকদের নিয়ে কাজ করছি। সব সমস্যার সমধান হয়নি, হবেও না। পে-স্কেলে তাদের অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে।  
 
শিক্ষার্থীদের গুণগত মানের উন্নয়ন বিষয়ে তিনি আরও বলেন, ‘সংগীতসহ সব ধরনের প্রতিযোগিতা করছি। শিক্ষার্থীদের কালচারারি ডেভেলপ করার জন্য করছি। নৈতিকতা, ফ্যামিলি ভ্যালুজ সব শেখানো হচ্ছে। এসবের শিক্ষা না থাকায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা হচ্ছে। তাদের শিক্ষকরা উপজেলা লেভেলে সহযোগিতা করবেন।’

পিএস

Link copied!