• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের দিন বিয়ের সুখবর দিলেন নীলাঞ্জনা নীলা


বিনোদন ডেস্ক মার্চ ২১, ২০২৬, ০৮:৪৫ পিএম
ঈদের দিন বিয়ের সুখবর দিলেন নীলাঞ্জনা নীলা

ছবি : সংগৃহীত

ঢাকা: ঈদের আনন্দের দিনে ভক্তদের জন্য সুখবর দিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। তিনি জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন তিনি।   

স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। তবে বিয়ের খবরটি এতদিন গোপন রেখেছিলেন এই অভিনেত্রী। অবশেষে আজ ঈদের দিন আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেন।

নীলাঞ্জনা নীলা বলেন, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দুই পরিবারের সম্মতিতেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সীমিত পরিসরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়।

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন তিনি।

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন নীলা। সে আসরে দ্বিতীয় রানারআপ হন তিনি। এরপর নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।

পরবর্তীতে বদরুল আনাম সৌদ পরিচালিত চলচ্চিত্র গহীন বালুচরের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

এসআই

Wordbridge School
Link copied!